- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা সদর ও দ. সুনামগঞ্জে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
বিএনপি’র ভাইস সিনিয়র চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা বানোয়াট’ মামলায় সাজা প্রদান করায় পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে পুরাতন বাসস্টেশন থেকে জেলা ছাত্রদলের আহবায়ক  
নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল শেষে শহরের নেজা প্লাজার সামনে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোফাজ্জুল হোসেন, আনোয়ার জাবেদ, সদর থানা ছাত্রদলের আহবায়ক শামছু দোহা, সদর থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গির আলম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রদল নেতা রাসেল আহমদ সায়েম মিয়া, অলিউর অলি, দিপক, মমিনুল হক কালার চাঁন, সুহেল মিয়া, আবুল কাশেম দুলু, শাহ জাহান মিয়া, শরিফ উদ্দিন, জিয়াউর রহমান, সজল প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে মামলার রায় বাতিল করার দাবি জানান।
অন্যদিকে জেলা ছাত্রদলের অপর অংশ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শফিকুল ইসলামের নেতৃত্বে নতুন কোর্টের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে বিক্ষোভ মিছিলটি কালীবাড়ি পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, ছাত্রদল নেতা দেওয়ান রাবিন আনোয়ার, মুছিহুর রহমাদ জুনায়েদ, শাহ ফরহাদ প্রমুখ।   
এদিকে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি।  
বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার পাগলাবাজারে বিক্ষোভ মিছিল শেষে পথসভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রওশন খান সাগরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও  উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আরাফাত আলী, উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন, ফজলুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, আবুল কালাম, মতিউর রহমান, শিপাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ক্রীড়া সম্পাদক জাফর সাদেক লেবু, সহ-প্রচার সম্পাদক দিদার চৌধুরী, জয়কলস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি সলিব নূর বাচ্চু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদল নেতা আব্দুল মজিদ, ফরিদ গাজী, জগলুল আহমদ, শিতু আহমদ, আঙ্গুর মিয়া, জাহের আলী, আমজাদ আলী, রুহুল আমীন, ইয়াহিয়া আহমদ, উপজেলা ছাত্রদল নেতা মানসুর আহমদ, জুনেদ আহমদ, শেকুল আহমদ, হুমায়ূন আহমদ, হেলাল আহমদ, রিপন আহমদ প্রমুখ।

  • [১]