স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পানি আইন, ২০১৩ এবং বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ বাস্তবায়নে সুনামগঞ্জ জেলার ‘জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় জুম প্লাটফর্মে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এবং ওয়ারপো, ঢাকা এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দেলওয়াল হোসেন।
মতবিনিময় সভায় জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন।