স্টাফ রিপোর্টার
জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক ও সাবেক জেলা সমবায় কর্মকর্তা (ভা.প্রা.) চন্দন দত্ত এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা সমবায় কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার বশির আহমেদ, সুনামগঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর সভাপতি অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, সুনামগঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর প্রিন্সিপাল অফিসার রুহুল হাসান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ^জিত কৃষ্ণ চক্রবর্তী সহ বিভিন্ন উপজেলার সমবায় কর্মকর্তাগণ।