- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা সাব রেজিস্ট্রি অফিসে নকল নবীশদের কর্মবিরতি

বাংলাদেশ এক্সটা মোহরার (নকল নবীশদের) চাকুরী স্থায়ীকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত ৪দিন ধরে জেলা সাব রেজিস্ট্রি অফিসের নকল নবীশরা কর্মবিরতি পালন করছেন। বুধবার জেলা নকল নবীশ  এসোসিয়েশনের উদ্যোগে জেলা সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করে নকল নবীশরা।
প্রবীণ নকল নবীশ শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা নকল নবীশ এসোসিয়েশন ও বিভাগীয় কার্যকরী পরিষদের সভাপতি জয়নাল আবেদীন,      সাধারণ সম্পাদক এরশাদুল হক, সাংগঠনিক সম্পাদক মিঠুন ঘোষ, দপ্তর সম্পাদক সাদেক আহমদ, সদর শাখার সভাপতি রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক নিরুপম দাস, প্রচার সম্পাদক উত্তম রায়, অঞ্জু তালুকদার, হোসনা বেগম, নিলীমা রায়, আশরাফুল আক্তার, আব্দুল আলী প্রমুখ। (প্রস বিজ্ঞপ্তি)

  • [১]