- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা সৌহার্দ্য’র সমন্বয় সভা

দাতা সংস্থা ইউএসএআইডি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে, কেয়ার বাংলাদেশের সহযোগিতায় ও ঢাকা আহছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত সৌহার্দ্য কর্মসূিচর জেলা সমন্বয় কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে  সভায়  সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো সাবিরুল ইসলাম।
স্থানীয় সরকারের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক কামরুজ্জামান’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা পর্যায়ের   বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ।
এছাড়াও হাওর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী সুব্রত কুমার সাহা ও আঞ্চলিক সিনিয়র কারিগরি ব্যবস্থাপক তমিজ উদ্দিন  আহম্মেদ ও ঢাকা আহছানিয়া মিশন ও কেয়ার বাংলাদেশের সুনামগঞ্জ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]