স্টাফ রিপোর্টার
বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার ২১ তম কাউন্সিল বার্ষিক (ত্রৈবার্ষিক) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা স্কাউটস ভবনে জেলা স্কাউটস’র সম্পাদক তাহির আলী তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের উপ-পরিচালক রাসেল আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান।
সভা শেষে জেলা স্কাউটস এর নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সহ-সভাপতি পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, ময়সুদুল হাসান, ধুর্যুটি কুমার বসু, অ্যাড. আপ্তাব উদ্দিন, লুৎফুর রহমান, কমিশনার মো. ফয়জুর রহমান, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, সম্পাদক তাহির আলী তালুকদার, যুগ্ম-সম্পাদক কানন বন্ধু রায়, সহ যুগ্ম-সম্পাদক নাসরিন বেগম, রাছমিন বেগম, আনার আহমদ, আয়শা সিদ্দিকা প্রমুখ।