- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা স্কাউট ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হারুন অর রশীদ, মো. রিফাত উল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তাহির আলী তালুকদারসহ জেলা ও উপজেলার স্কাটউস সম্পাদক, স্কাউট শিক্ষক এবং স্কাউটসের কোষাধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২০১৯ সনের কাব ও স্কাউট ফি আদায় হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। আগামী ২০ ডিসেম্বর ২০১৯ হতে ২২ ডিসেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত তাহিরপুর উপজেলায় শাপলা ও প্রেসিডেন্ট’স স্কাউট (পিএস) এর মাধ্যমে মৌসুমী ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এাছাড়া ২০১৯ সালের উপজেলা স্কাউট সমাবেশ আগামী ৩১ জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে সম্পন্ন করে জেলায় প্রতিবেদন প্রেরণ এবং কাউন্সিলের ক্যালেন্ডার বাস্তবায়নে আন্তরিকভাবে সচেষ্ট থাকার সিদ্ধান্ত গৃহীত হয়।

  • [১]