স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের শাখার সাধারণ সম্পাদক নুরে আলম ভুঞাঁ তানু কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
রবিবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের পুরাতন বাসস্টেশনস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
এরপর প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান জামান, সাধারণ স¤পাদক মনাজ্জির হোসেন, সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি মোস্তাক আহমদ, শাহজাহান মিয়া, সোহেল মিয়া, সহ সাধারণ স¤পাদক আবুল কাশেম দুলু, লুৎফুর রহমান, সদর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ মোশারফ হোসেন, সদস্য সচিব মহিমউদ্দিন দলীয় নেতা মশিউর রহমান রাসেল, হাবিবুল বাশার বশির, ফখরুল, খোকন প্রমুখ।