স্টাফ রিপোর্টার
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর রাষ্ট্রীয় খেতাব বাতিলের ষড়যন্ত্র, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে তিন বছর ধরে কারাবন্দি করে রাখা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে সাজা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপি’র সহ সভাপতি নাদের আহমদ, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইকবাল হোসেন, শাহজাহান মিয়া, বাকী বিল্লাহ, লিয়াকত আলী, খালেকুজ্জামান সুহেল, আবুল হোসেন, সৈয়দ গোলাম কিবরিয়া, ফরমান উদ্দিন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম দুলু, অ্যাডভোকেট দীপঙ্কর বণিক সুজিত, বশির আহমদ, শাহ মো. মোশারফ হোসেন, শামীম পাশা রিগেন, হাবিব মিয়া, আশরাফুল আলম পাবেল, আবু জহুর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আহাদ জুয়েল, আবুল কালাম ইমন, দপ্তর সম্পাদক এ,এস রিপন, সাহিত্য সম্পাদক মশিউর রহমান রাসেল, শাহীন মেম্বার, নজরুল ইসলাম, সাকেরীন আহমদ খোকন, জালাল উদ্দিন, নুর মোহাম্মদ, ইউসুফ আল আজাদ, রোয়াব আলী, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, আনোয়ার আলম, রমজানুল করিম পাপন, সাদিক, কোহিনুর সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।