- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবকদল। মঙ্গলবার শহরের কাজীর পয়েন্ট থেকে মিছিলটি বের হয়। পরে উকিলপাড়াস্থ আলীমাবাগে সমাবেশে জেলা  স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লা আল নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক শাহজাহান, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোরাদ আহমদ, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লা আল মামুন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহসভাপতি সাজান পারভেজ, বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন, মিনারুল মেনন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]