- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা স্বেচ্ছাসেবক লীগের মিলাদ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
জেলা স্বোচ্ছা সেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক  সুব্রত পুরকায়স্থের সুস্থতা কামনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বুধবার বিকাল সাড়ে ৪ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন খালেকাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আতাউর রহমান লস্কর। মিলাদ ও দোয়া মাহফিলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুব্রত পুরকায়স্থের সুস্থতা কামনা করে দোয়া ও সুরা পাঠ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোয়েব আহমদ চৌধুরী, সহসভাপতি     আবুল খায়ের, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. বুরহান উদ্দিন, ইকবাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জুবায়ের আবেদীন, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাড. খোরশেদ আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, সদস্য দিলাল আহমদ, পিপলু দাস,  সদর উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়ক শিবলু চেধৈুরী, মখলিছুর রহমান, কবির আহমদ প্রমুখ।

  • [১]