জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত চৌধুরী রাজন, প্রচার সম্পাদক অনন্ত নারায়ণ রায় জনি এবং জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সুব্রত তালুকদার জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের নিন্দা জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। বুধবার জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব চৌধুরী এবং সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তারা উভয়ে যৌথ বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের নামে দায়ের করা মামলা ষড়যন্ত্র ও রাজনৈতিক হয়রানির জন্য করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)