- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হয়েছেন মুহিব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম।
দুই বছর মেয়াদি নির্বাচনে কার্যকরী সভাপতি পদে আব্দুল আলী, সহ সভাপতি আছকর আলী, মিফতাউজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল, ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক অজয় চৌধুরী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুফিয়ান আহমেদ মামুন, নির্বাহী সদস্য এনামুল হক, শাহনূলী বেগম, সুমন আহমেদ, মো. এনাম মিয়া নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে সুনামগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়। ৮৭ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৮১ জন। নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচনী বোর্ডের সভাপতি ও পৌর মেয়র নাদের বখতের কাছে ফলাফল তুলে দেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন পরিচালনা করেন সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনী বোর্ডের সদস্য সচিব বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য ফারুক আহমেদ লিলু।
নির্বাচনে ফলাফল প্রকাশের পর নব নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক, কোষাধ্যক্ষ মোর্শেদ আলম।

  • [১]