- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনে নিষেধাজ্ঞা জারী

জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী কমিটির নির্বাচন প্রক্রিয়ার উপর অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারী করেছেন আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এই তথ্য জানানো হয়।  প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির ২০১৩-১৮ মেয়াদে নির্বাচিত কমিটির সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাবুল দায়িত্ব পালন করে যাচ্ছেন। সমিতির মধ্যে দ্বন্দ্বের কারণে আদালতে স্বত্ব মোকদ্দমা দায়ের করা হয়। দুই গ্রুপের বিরোধ নিষ্পত্তি করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে আগামী ১২ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা  
হলে বাদীপক্ষ আদালতের আশ্রয় নেন। আদালত বৃহস্পতিবার অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারী করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. স্বপন কুমার দাস রায়।  ( প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]