- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
জেল হত্যা দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বিকালে আসরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সহসভাপতি নোমান বখত পলিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. আকতারুজ্জামান সেলিম, সাবেক সভাপতি অ্যাড. চাঁন মিয়া, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক গোলাম সাবেরীন সাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল, সহসভাপতি দোলন তালুকদার, মোজ্জামেল আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, দপ্তর সম্পাদক লিটন সরকার, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রাসেল চৌধুরী, পৌর তাঁতী লীগের আহবায়ক আফজাল হোসেন, আওয়ামী লীগ নেতা অ্যাড. শুক্কুর আলী, অ্যাড. ওদুদ মিয়া, পৌর শ্রমিক লীগের আহবায়ক সালেক মিয়া, পৌর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মিসবাহ, পৌর ছাত্র লীগের সহসভাপতি তন্ময় দাস প্রমুখ।

  • [১]