- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলে নির্যাতনের মামলায় ৬ জন গ্রেপ্তার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের কুইছহাটি গ্রামে তপন সরকার নামে সেই জেলেকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাসপাতাল রোডস্থ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার হয়।
তপন একই ইউনিয়নের ভান্ডারবাড়ি গ্রামের বাসিন্দা। তপন হাওরে জাল ফেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। গত বৃহস্পতিবার রাতে সোনামড়ল হাওরে তিনি জাল ফেলেন। একই স্থানে কুইছহাটি গ্রামের হেলাল মিয়া নামের আরেক জেলে তার জাল ছিড়ে ফেলে। এ নিয়ে শুক্রবার সকালে এ নিয়ে হেলাল ও তপনের মাঝে বাকবিত-া হয় এবং মারামারি হয়। পরবর্তীতে তপন হেলালের বাড়িতে গিয়ে এ ব্যাপারে নালিশ করতে চাইলে ওই গ্রামের মৃত শক্যদর আলীর ছেলে বাবুল মিয়ার নেতৃত্বে তপনকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনায় তপন বাদী হয়ে শনিবার দুপুরে ধর্মপাশায় থানায় একটি মামলা করেন। এ মামলায় ওইদিন রাত সাড়ে ১০টার দিকে কুইছাহাটি গ্রামের বাসিন্দা বাবুল মিয়া, আলাল মিয়া, সায়েদ নূর, আবুল কাশেম, মরম আলী ও ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘গাছের সঙ্গে বেঁধে জেলেকে নির্যাতনের ঘটনায় করা মামলায় ছয় আসামিকে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।’

  • [১]