- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জোড়া খুন- দোয়ারায় দুই মামলা দায়ের

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় গুরেশপুর ও বেরি গ্রামের জোড়া খুনের ঘটনায় নিহত সেরুজ্জামানের ভাই আক্তারুজ্জামান     সোমবার ৫১ জনের নাম উল্লেখ করে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেছেন। গোরেশপুর গ্রামের মুক্তিযোদ্ধা উমর আলীর পুত্র আক্তারুজ্জামান তার ভাই সেরুজ্জামানকে নৃশংস ভাবে হত্যা করায় হত্যাকারী মাসুক মিয়া তার ভাই, ভাগনা ও ঘটনার সাথে জড়িত বেরি গ্রামের ৫১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সোমবার রাতে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং-১২ তারিখ ১৮/৯/১৭ ইং।
এদিকে নিহত এবাদুলের স্ত্রী ফরিদা বেগম মঙ্গলবার রাতে মো. নূর উদ্দিন আহমদকে প্রধান আসামী করে ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
গত শনিবার সকাল সাড়ে ৯ টায় নিহত সেরুজ্জামান তার ছাতকের বাসা থেকে দোহালীয়াবাজার ব্যাবসায়ী প্রতিষ্ঠানে আসার সময় চৌমুনী পয়েন্টে মাসুক মিয়া তার ভাই ও তার সাথে থাকা সংঘবদ্ধ একটি দল সেরুজ্জামানকে সিএনজি থেকে নামিয়ে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু বলেন, প্রশাসনের কাছে আমার একটাই দাবি অপরাধী যেই হোক গ্রেফতার পুর্বক শাস্তির ব্যবস্থা নেয়া হোক।
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন, গোরেশপুর গ্রামের নিহত সেরুজ্জামানের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ইতি পুর্বে আমরা ১৬ জনকে আটক করেছি। বাকি জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।

  • [১]