- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জ্ঞানার্জন ছাড়া সার্টিফিকেট কোনো কাজে লাগবে না -পীর মিসবাহ

স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শুধু পরীক্ষায় পাশ দিয়ে কিছু করা সম্ভব না। জ্ঞান যদি নিজের ভিতরে অর্জিত না হয় শুধু সার্টিফিকেট দিয়ে কিছু করতে পারবে না। দেশের জন্য না, সমাজের জন্য না, কারো জন্যই কিছু করতে পারবে না। জ্ঞান অর্জন ছাড়া সার্টিফিকেট কোন কাজে লাগবে না।
তিনি বলেন, দারিদ্র কখনও মানুষের মেধার প্রতিবন্ধক হতে পারে না। এবং আল্লাহ রাব্বুল আলামীন প্রত্যেক মানুষকে মেধা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এবং সেই মেধা বিকশিত করার উপায় হচ্ছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার দুপুরে আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় বিদ্যালয়ের আয়োজনে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপিকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সাবেক শিক্ষক এস.এম মাহবুবুল হক, প্রবাসি তসকির মাহমুদ, সাবেক কাউন্সিলর সমরাজ মিয়া, আব্দুল হান্নান, আবারক আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুর রহমান প্রমুখ।

  • [১]