- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জ্ঞানের প্রতিযোগিতা বাড়াতে হবে: অর্থমন্ত্রী

সু.খবর ডেস্ক
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে জ্ঞানের প্রতিযোগিতা বাড়াতে হবে।’ সিলেটে শনিবার দুপুরে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ জিমনেশিয়ামে ৮ দিনব্যাপী এই বই মেলা শুরু হয়েছে। মন্ত্রী প্রতি বছর সিলেটে বই মেলার আয়োজনের তাগিদ দেন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতি বর্তমানে মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা অর্থনৈতিকভাবে উন্নতি করেছি ঠিকই, কিন্তু, তা বেশী দূর এগোবে না, যদি না তাতে জ্ঞানের পরশ পড়ে। এজন্য প্রয়োজন বইপড়া প্রতিযোগিতা।’
বাংলাদেশে বই মেলাসহ সামগ্রিক বিষয়ের কেন্দ্রায়ন বেশী- এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সরকার এটা জেলায় জেলায় নিয়ে যেতে চাই।’
জাতীয় গ্রন্থ কেন্দ্র ও সিলেট জেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেমন, কথা সাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান ও মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।

  • [১]