- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জ্যেষ্ঠ আইনজীবীদের দোয়া চেয়েছেন ইমন, মুকুট ছিলেন দোয়ারাবাজারে

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বুধবার তাঁর হাছননগরের বাসভবনে তাহিরপুর সদর, পলাশ ও বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। দুপুরে জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবীদের দোয়া ও আশীর্বাদ নিয়েছেন ইমন। এসময় আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ,    করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ তার সঙ্গে ছিলেন।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরে অবস্থানরত আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী প্রচারণা নিয়ে মতবিনিময় করেন ব্যারিস্টার ইমন।
নুরুল হুদা মুকুট জেলার দোয়ারাবাজার সদর, বাংলাবাজার, লক্ষ্মীপুর, ভোগলা, নরসিংপুর, সুরমা, ছাতকের সদর, নোয়ারাই, কালারুকা ও পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। রাতে তিনি সিলেটের হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহপরাণ (রা.) মাজার জিয়ারত করেন। ছাতক-দোয়ারার প্রচারণায় আওয়ামী লীগ নেতা শংকর দাস, শামীম আহমদ, জাহান মিয়া প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।

  • [১]