- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জড়িত ব্যক্তিদের পরিবহন সেক্টর থেকে বহিষ্কারের দাবি

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আজীবন পরিবহন সেক্টর থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ১৮৬৬)। মঙ্গলবার সকালে সংগঠনটির সাধারণ সম্পাদক নূরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অপরাধকারীরা সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস,
কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ১৮৬৬) এর সদস্য নয়। তারা সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ১৪১৮) এর সদস্য। তবে তাদের বর্তমান পরিচয় তারা অপরাধী। তারা যে সংগঠনেরই হোক না কেনো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। এ ঘটনায় সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ১৮৬৬) তীব্র নিন্দা জানাচ্ছে।
এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আজীবন পরিবহন সেক্টর থেকে বহিষ্কার করার জন্য সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ১৪১৮) এর প্রতি জোর দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।

  • [১]