দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে জয়কলস ইউনিয়ন পরিষদের পঞ্চম বার্ষিকী পরিকল্পনা ও এলসিবিসিই’র ত্রৈ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জয়কলস ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ মিয়ার সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুর রকিবের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, সহকারি পরিদর্শক মো. মাসুক আহমদ, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, এপিআই জয়কলস ইউনিয়ন পরিদর্শক জাহিদুল ইসলাম সিদ্দিকী, ইউনিয়ন সমাজকর্মী এএফএম হেলালুজ্জামান, ইউপি সদস্য আনোয়ার হোসেন, মছকু মিয়া, আশরাফ আলী, আব্দুল বাতিন, সুজন চন্দ্র তালুকদার, চুনু দেব, আব্দুল বাতিন, মহিম উদ্দিন, ইউপি সদস্যা পুষ্প বেগম, রোকেয়া বেগম, হোছনে আরা বেগম, নলকুপ মেকানিক আলী মর্তুজা,এনজিও কর্মী মমতাজ বেগম, আয়শা বেগম, জয়কলস ইউনিয়ন পঃ পঃ পরিদর্শিকা সুমিত্রা রাণী চৌধুরী সহ প্রমুখ।