- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের সভা ও বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের রমিজ বিপণিস্থ দলীয় কার্যালয়ে প্রতিবাদসভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শামীম হাসান মিঠু, বুরহান উদ্দিন লিটু, অ্যাড. বুরহান উদ্দিন, অনন্ত নারায়ন জনি, আশরাফুল হুদা পুলক, অ্যাড. আবুল হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান লিমন, দ্বিগজয় চৌধুরী রিংকু, অমিত মিত্র, দিপ্ত বনিক, বিধান দাশ, অপু দাশ, সদর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মখলিছুর রহমান, দিলোয়ার হোসেন, পৌর     যুগ্ম আহবায়ক কামাল আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল হাসনাত, রফিক মিয়া, দিলোয়ার হোসেন প্রমুখ।
সভায় বিএনপি-জামাতের অপরাজনীতি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]