- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জয়নগরবাজার হাইস্কুল সুবর্ন জয়ন্তী উদযাপন আহ্বায়ক কমিটি গঠন

সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজার হাজী গনি বক্স হাইস্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার বিকালে মঈনুল হক কলেজের প্রতিষ্ঠাতা মঈনুল হকের সভাপতিত্বে ও কাজী শামছুল হুদা শোয়েলের পরিচালনায় স্কুল ভবনে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জয়নগরবাজার হাইস্কুলের প্রধান শিক্ষক লিলু মিয়া,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেমন্ত কুমার তালুকদার, জেলা জাতীয় পার্টির নেতা আবু তালিব আল-মুরাদ, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ তালুকদার, সাংবাদিক জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা সোহেল আহমদ, সাবেক ইউপি সদস্য আমিরুল হক, হুমায়ূন রশীদ প্রমুখ।
আহবায়ক কমিটি নেতৃবৃন্দরা হলেন, আহ্বায়ক মঈনুল হক, সদস্য সচিব লিলু মিয়া, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, হেমন্ত কুমার তালুকদার, মো. রইছুজ্জামান, কাজী শামসুল হুদা শোয়েল, মোশাহেদ হোসেন, ফারুক রশীদ, যুগ্ম আহ্বায়ক, এনামুল হক, আশিক নূর, জসিম উদ্দিন, আবু তালিব আল-মুরাদ, আমিরুল হক, আব্দুর রশীদ, অর্থ সচিব মো. বদিউজ্জামান, যুগ্ম অর্থ সচিব জাহাঙ্গীর আলম আশরাফ, অশেষ পুরকায়স্থ, আকিকুল ইসলাম, সদস্য শাহ আখতারুজ্জামান, আমিরুল হক, মোহাম্মদ শেরুজ্জামান, খলিলুর রহমান, নুর উদ্দিন, শামীম আহমদ, জসীম উদ্দিন, জুলহাস উদ্দিন, আলা উদ্দিন, তৈয়বুর রহমান, লিয়াকত আলী, মো. গুলেনুর, বিজন আচার্য্য, ইউসুফ আল-আজাদ, সেলিম আহমদ তালুকদার, সুহেল আহমদ,গোপাল তালুকদার, সেলিম আহমদ, জহিরুল হক, জিতেশ দাস, মো. সামছুদ্দোহা, হুমায়ূন রশীদ, কফিল আহমদ, শামীম আহমদ, কবির আহমদ, সোহেল আহমদ, রিংকু আচার্য্য, মো. রইছুজ্জামান, রাজু আহমদ, কাউসার আহমদ,মোছা. জাসেদা বেগম, সানজিদা বেগম ও আফিয়া খাতুন।
(প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]