সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে জয়নগর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে কেয়ার-জিএসকে কমিউনিটি হেলথ ওয়ার্কার ইনিশিয়েটিভ এর ইউনিয়ন পর্যায়ে প্রকল্পের অবহিত করন ও কর্ম পরিকল্পনা সভা মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্টিত হয়।
মোহনপুর ইউ.পি চেয়ারম্যান মো. নুরুল হকের সভাপতিত্বে এবং -ইউপি সচিব মো. জাকির হোসেন’র পরিছালনায় সভায় বক্তব্য রাখেন, ইউ.পি চেয়ারম্যান মো. নুরুল হক, জয়নগর বাজার হাইস্কুরের প্রধান শিক্ষক মো. লিলু মিয়া,প্রকল্প কর্মকর্তা দিলারা তালুকদার, ফিল্ডফ্যাসিলিটেটর বিকাশ চন্দ্র সাহা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানবেন্দ্র কুমার, ফিল্ড টেইনার কনকনা মারে,ইউ.পি সদস্য মো. শামছুন্নুর প্রমুখ।
সভায় গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহের অবহিত করন,মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা হয়।