- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জয়নগরে নির্মাণ কাজে রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ

জয়নগর বাজার সংবাদ দাতা
সদর উপজেলার এলজিইডি এর হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের আয়োজনে নির্মাণ কাজের গুণগতমান নিশ্চিতকরণ ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ বুধবার বেলা ১১টায় সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজারস্থ ইউনিয়ন হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল হকের সভাপতিত্বে এবং এলজিইডির এস.এ.ই.মো. আব্দুল মছব্বিরের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডি.পি.সি মো. মুজিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সি.আই.সি.ই-আবুল মনজের মো. মতিউল্লা ও- এস.এ.ই,জি.ই.বি-মো. ছানোয়ার হোসেন।  এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির নেতা আবু তালিব আল-মুরাদ, ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রশিক্ষণে জাঁনিগাও হতে জয়নগর বাজার পর্যন্ত নির্মাণাধীন সড়ক প্রকল্পের রক্ষণাবেক্ষণ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

  • [১]