- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জয়নগর বাজারে ব্যবসায়ীর ঘর জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার জয়নগর বাজারে এক ক্ষুদে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
জানা গেছে মোহনপুর গ্রামের শফিকুল ইসলাম গত এক দশক ধরে জয়নগর বাজার সেলুঘাট সংলগ্ন রাস্তার ধারে অস্থায়ী দোকানঘর করে ব্যবসা করছেন। সম্প্রতি দুইজন ইউপি সদস্য তাকে বাজারের উন্নয়ন কাজের কথা বলে দোকানটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। এ নিয়ে শফিকুল ইসলামের স্বজনরা ইউপি চেয়ারম্যান নূরুল হককে বিষয়টি অবগত করলে তিনি জানান, উন্নয়ন কাজে হাত দেওয়া হলে দোকানটি তুলে ফেলা হবে। তবে এর আগ পর্যন্ত দোকান পরিচালনার করার অনুমতি দেন তিনি। এখনো উন্নয়ন কাজের কোন প্রকল্প নেওয়া হয়নি বলে জানা গেছে।
গত বুধবার সারাদিন দোকানদারী করে বাড়ি চলে যান শফিকুল ইসলাম। বৃহষ্পতিবার সকালে এসে দেখেন তার দোকানটি কে বা কারা পুড়িয়ে দিয়েছে। বিষয়টি স্থানীয় গণম্যান্য ব্যক্তিবর্গকে অবগত করা হয়েছে।

  • [১]