জয়নগর বাজার সংবাদদাতা
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মো. লিলু মিয়ার সভাপতিত্বে ও মাও. মো. এনায়াতুল হকের পরিচালনায় নসিহত পেশ করেন জয়নগর বাজার জামে মসজিদের ঈমান ও খতিব মাও. হাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন মোহনপুর ইউ.পির সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রশীদ, মো. ছাদ উল¬া মাষ্টার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সফাত উল্লা, জেলা জাতীয় পার্টির নেতা আবু তালিব আল মুরাদ, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. আমিরুল ইসলাম,নহাফিজ খলিল আহমদ, সাবেক ইউ.পি মেম্বার আমিরুল প্রমুখ।