- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জয়নগর বাজার উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য সার্চ কমিটি গঠিত

জয়নগরবাজার সংবাদদাতা
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হয়েছে এ বছর। এ উপলক্ষে বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপনের জন্য শুক্রবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের      
প্রাক্তন ছাত্র ও মঈনুল হক কলেজের প্রতিষ্ঠাতা  মঈনুল হকের সভাপতিত্বে ও সোহেল আহমদের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন-প্রাক্তন ছাত্র ও সিলেট বিজিবি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল হক,শিমুলবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান মো. আব্দুল্লাহ, জয়নগর হাইস্কুলের প্রধান শিক্ষক লিলু মিয়া, প্রাক্তন ছাত্র ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মেনর, জেলা জাতীয় পার্টির নেতা আবু তালিব আল-মুরাদ, আখলাকুর রহমান প্রমুখ।
সভায় ১৫ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়। এ কমিটি স্বল্প সময়ের মধ্যে সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য আহবায়ক কমিটির গঠন করবে বলে সিদ্ধান্ত হয়। সার্চ কমিটির সদস্যরা হলেন, মো. আব্দুলাহ, মঈনুল হক, আতাউর রহমান, লিলু মিয়া, কাজী শামসুল হুদা শোহেল, হেমন্ত কুমার তালুকদার, আবু তালিব আল-মুরাদ, বদিউজ জামান, আমিরুল হক, মোশাহিদ হোসেন, জসিম উদ্দিন, আশিক নুর, আব্দুর রশীদ, আমিরুল ইসলাম ও রইছুজ জামান।

  • [১]