- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জয়নগর বাজার হাইস্কুলে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

জয়নগরবাজার সংবাদদাতা
সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি বিরোধী প্রচারণা ও সচেতনতা বৃদ্ধির অংশ হিসাবে সদর উপজেলার জয়নগর বাজার হাইস্কুলে শনিবার দুপুরে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জয়নগর বাজার হাইস্কুলের প্রধান শিক্ষক মো. লিলু মিয়ার নেতৃত্বে¡ অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
মিছিলটি জয়নগর বাজারের প্রতিটি সড়ক প্রদক্ষিণ করে আবার হাইস্কুলের শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।
হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. সফাত উল্লাহ মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. লিলু মিয়া, সহকারী প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক মো. আব্দুল করিম, মো. মনজুরুল ইসলাম, মো. আল-ফারুক ইসলাম, মো. সোহেল মুস্তাফিজুর ও সহকারী শিক্ষিকা লাভলী রানী তালুকদার।
সমাবেশে উপস্থিত সবাই হাত তুলে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরুদ্ধে অবস্থান নেয়ার শপথ নেন।
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল, সমাবেশ ও মানববন্ধনে একাজ্ঞতা জ্ঞাপন করেন মোহনপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. নুরুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেমন্ত তালুকদার, জেলা জাতীয় পার্টির নেতা আবু তালিব আল-মুরাদ, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মো. শামছুন্নুর।

  • [১]