মহান বিজয় দিবস উপলক্ষে জয়বাংলা শিশু কিশোর পরিষদের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা
আওয়ামী লীগ নেতা অ্যাড. চাঁন মিয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কোহিনুর বেগম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল কাদির মিছবাহ প্রমুখ। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)