- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জয়শ্রী ইউনিয়ন কমপ্লেক্স ভবনের উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের নবনির্মিত ইউনিয়ন কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। জয়শ্রী ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মোয়াজ্জেম হোসেন রতন প্রধান অতিথির বক্তব্য দেন।
জয়শ্রী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন আহমদের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, নবনির্বাচিত চেয়ার‌্যামন সঞ্জয় রায় চৌধুরী, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল   আজাদ, জামালগঞ্জের বেইলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম তালুকাদর, পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী, মধ্যনগর থানা আওয়ামী লীগ নেতা অমরেশ চৌধুরী প্রমুখ।
পরে নব নির্বাচিত চেয়ারম্যানের পক্ষ থেকে বিদায়ী চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্যসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে উপহার সামগ্রী প্রদান করা হয়।

  • [১]