স্টাফ রিপোর্টার
দিরাই-শাল্লা উপনির্বাচনকে সামনে রেখে জয়া সেন গুপ্তের পক্ষে শহরে দিরাই-শাল্লার অধিবাসীদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখ্ত জগলুল। শনিবার সন্ধ্যায় পৌরসভার কার্যালয়ে এই মতবিনিয় করেন তিনি। এসময় মেয়র আয়ূব বখ্ত জগলুল বলেন, জয়া সেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী। সকল বিভেদ
ভুলে নৌকাকে জয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। নির্বাচনের আর বেশি দিন নেই। তাই মাঠে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।
মতবিনিময় সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ দিলিপ কুমার মজুমদার, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কালীপদ চৌধুরী, ব্যবসায়ী বিজয় কান্তি চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, চিন্তাহরন চৌধুরী, রমেন্দ্র কুমার, পিযুষ কান্তি দাস প্রমুখ।