- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঝুমন দাশকে জেল হাজতে পাঠালেন আদালত

স্টাফ রিপোর্টার
শাল্লার নোয়াগাঁও এর সেই ঝুমন দাশকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। এর আগে মঙ্গলবার ফেসবুকে উস্কানীমূলক পোস্ট দেবার কারণে শাল্লা থানা পুলিশ থানায় নিয়ে তাকে জিজ্ঞাসবাদ করে। রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয় ঝুমনকে। বুধবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে বেলা আড়াইটায় তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
ঝুমনের মা নিভা রানী দাস জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় কয়েকজন পুলিশ সদস্য এসে বলেন, ঝুমনকে পাশের নোয়াগাঁও বাজারে যাবার জন্য। ওখানে গেলে পুলিশ সদস্যরা তাকে থানায় নিয়ে যান। থানায় তাকে সারাদিনই জিজ্ঞাসাবাদ করা হয়।
শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঝুমনের ফেসবুক আইডিতে ধর্মকে ইঙ্গিত করে ‘ভন্ডামি-ইতরামি’ এসব শব্দ পোস্ট দেয়। উস্কানিমূলক এই পোস্ট দেবার পর তিনদিন এলাকায় পুলিশ মোতায়েন ছিল। মঙ্গলবার তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
সুনামগঞ্জ কোর্ট ইন্সপেক্টর বোরহান উদ্দিন জানালেন, ঝুমনকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল ইসলামের আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণের আবেদন করা হয়। জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দি মামুনুল হকের সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেপ্তার হন শাল্লা উপজেলার দুর্গম নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাশ। সাড়ে ৬ মাসের অধিক জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেন ঝুমন। ২০২১ সালের ১৭ মার্চ সনাতন ধর্মাবলম্বীদের এই গ্রামে তা-ব চালায় মামুনুল হকের অনুসারীরা।

  • [১]