- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঝড়ে নিখোঁজ নৌ শ্রমিকের লাশ উদ্ধার

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
ঝড়ো হাওয়ার প্রভাবে যাদুকাটা নদীতে নিখোঁজ নৌ শ্রমিকের লাশ ৪ দিন পর উদ্ধার করা হয়েছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যা প্রায় ৭ টায় তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বাজার সংলগ্ন নদীতে ঝড়ো হাওয়ার কবলে পড়ে মালবাহী স্টীলের নৌকার শ্রমিক সোহাগ মিয়া (২২) পানিতে পড়ে নিখোঁজ হয়। ৪ দিন পর মঙ্গলবার সকালে তাহিরপুর উপজেলার ঘাগড়া গ্রামের নিকটবর্তী যাদুকাটা নদীতে নিখোঁজ
সোহাগ মিয়া’র লাশ পানিতে ভেসে উঠে। খবর পেয়ে নিহত ব্যক্তির আত্মীয় স্বজন লাশ উদ্ধার করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত সোহাগ মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামের সুলতান মিয়া’র ছেলে।

  • [১]