- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঝড়ে ভেঙেছে মিটার/ সুনামগঞ্জে সাড়ে ৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ

স্টাফ রিপোর্টার
ঝড়ে সুনামগঞ্জ জালালাবাদ গ্যাস সরবরাহ কেন্দ্রের উপর গাছ পড়ে সবগুলো মিটার ভেঙে পড়েছে। রাত ২ টা থেকে সুনামগঞ্জের সাড়ে ৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জ অফিসের ম্যানেজার শফিকুল হক জানিয়েছেন, সরবরাহ কেন্দ্রের ডিআরএফ,র উপর গাছ পড়ে মিটারগুলো ভেঙে পড়েছে। গাছ সরানোর কাজ শুরু হয়েছে। উর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সিলেট থেকে একটি মেরামতকারী দল রওয়ানা দিয়েছে। আরেকটি বিশেষজ্ঞ দল কিছুক্ষণের মধ্যে রওয়ানা দেবে। কখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, এটি তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
বাইপাস লাইনে সকাল সাড়ে ৮ টায় গ্যাস সরবরাহ হয়েছে। মূল লাইনে কিছুক্ষণের মধ্যে কাজ শুরু হবে

।

  • [১]