স্টাফ রিপোর্টার, তাহিরপুর
টাঙ্গুয়া হাওরে জীববৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুরে দেশের অন্যতম রামসার সাইট টাঙ্গুয়া হাওরের হাতির গাঁথা নামক স্থানে বাগলী উচ্চ বিদ্যালয় প্রকৃতি সংঘের আয়োজনে ‘আমাদের টাঙ্গুয়া—আমাদের ভাবনা’ শপথ নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন,আইইউসিএন এর এর সিনিয়র প্রোগ্রাম অফিসার জেনিয়ার আজমেরী,সাকিব আহমেদ। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন,ট্যাকেরঘাট খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ খায়রুল আলম, বাগলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র রায়,চারাগাঁও কলাগাঁও উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান ডালিম,হাজী ইউনূছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর প্রমূখ। আলোচনা সভায় টাঙ্গুয়া হাওরপাড় বাগলী উচ্চ বিদ্যালয়ের শাতাধিক ছাত্রছাত্রী অংশ নেন। আলোচনা সভা সমাপনান্তে বাগলী উচ্চ বিদ্যালয় প্রকৃতি সংঘের ব্যবস্থাপনায় সবাইকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন,‘টাঙ্গুয়া হাওরপাড়ের গ্রামের মানুষজনের জীবণ ও জীবিকায় আয়ের উৎস হলো টাঙ্গুয়া হাওর। তাই আমাদের স্বার্থেই টাঙ্গুয়া হাওরের জীব বৈচিত্র্য রক্ষা করতে হবে।’ এ ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে। হাওরে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করায় ছাত্র ছাত্রীদের মধ্যে অনেকটা সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।