- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টাঙ্গুয়ার হাওরপাড়ে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধকরণ সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে টাঙ্গুয়ার হাওরপাড়ে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘হাওরাঞ্চলের পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। হাওরে প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে অনেক সময় নৌকাডুবি হলে মানুষ সাঁতরে গাছের আশ্রয় নিয়ে জীবন রক্ষা করতে পারে। তাছাড়া মাছের বংশ রক্ষা ও উৎপাদনে গাছের ভূমিকা অপরিসীম। পাখিরা গাছের ডালে আশ্রয় নিতে পারে এমনকি গাছের ঢালপালা জ¦ালানির কাজে ব্যবহার করা যায়। তাই আমরা আজ এই সভা থেকে প্রতিজ্ঞা করবো বাড়িতে গিয়ে সবাই যেন একটি করে গাছ রোপণ করি।’
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিত সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল মুনসুর, মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিসবাহুল আলম, ইউপি সদস্য মহিবুর রহমান রুবেল প্রমুখ।

  • [১]