স্টাফ রিপোর্টার, তাহিরপুর
টাঙ্গুয়ার হাওরে বজ্রপাতে রফিকুল ইসলাম(২২) নামে এক জেলে নিহত হয়েছে। বুধবার রাত ৯টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাঁও গ্রামের রফিকুল ইসলাম টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত জেলে লামাগাঁও গ্রামের ফজলুল করিম ওরফে পুলিশ মিয়ার ছেলে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটস্থলে পুলিশ পাঠানো হয়েছে।