- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক ব্যবস্থাপনা উপকারভোগীরা সঞ্চয়ের টাকা ফেরৎ চাচ্ছেন

স্টাফ রিপোর্টার
টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক ব্যবস্থাপনা প্রকল্প ৩য় পর্যায়ের সামাজিক তহবিল ব্যবস্থাপনা (এসসিএম) হস্তান্তর এবং সংগঠনের ভবিষ্যত শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আইইউসিএন’এর আয়োজনে ও সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশনের সহাযোগিতায় বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আইইউসিএন এর প্রকল্প ব্যবস্থাপক মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মো. মেহেদী হাসানের উপস্থাপনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুর রহমান।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, বিজিবি’র ২৮ ব্যাটলিয়ের অধিনায়ক মেজর মাহবুব আলম, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান আহমদ, ইরা’র ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম। মতবিনিময় সভায় এসসিএম বিষয়ে বক্তব্য তুলে ধরেন- আইইউসিএন’র সিনেটিক কো অর্ডিনেটর মো. আবুল কালাম আজাদ।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ধূর্জটি কুমার বসু, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অভিজিৎ চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, কেয়ার বাংলাদেশ’র কর্মকর্তা জোবেদা খানম, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান, সরকারি কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, দৈনিক ভোরের কাগজ ও ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন, এসএ টিভির জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, টাঙ্গুয়ার হাওরপাড়ের রনসী গ্রামের বাসিন্দা আব্দুস সালাম, এসসিএমর সদস্য বজলুর রহমান প্রমুখ।
সভায় আইউসিএনের পক্ষ থেকে জানানো হয়, উত্তর বংশিকুন্ডা, দক্ষিণ বংশিকুন্ডা, উত্তর শ্রীপুর ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে মোট ৫৫২৬ জন এসসিএম সদস্য রয়েছে। সকল সদস্যের দেয়া সঞ্চয় প্রদানের পরও সম্ভাব্য অবশিষ্ট হিসাবে ৬০ লাখ টাকা থাকবে। সংগঠন ও সদস্যদের জমাকৃত অর্থের সুষ্ঠু ব্যবহারের জন্য সমবায়ের সহায়তা নেওয়া হবে। এসব সমিতিকে সমাবায়ের আওতায় নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে। টাকার সঠিক ব্যবহার ও সংগঠন চালু রাখার জন্য জেলা-উপজেলা প্রশাসন, সংগঠনের সদস্যদের সাথে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে। এছাড়া সভায় জানানো হয়, এসসিএম এর অনেক অর্থ সংগঠনের সদস্যদের কাছে বকেয়া রয়েছে। যা গত কয়েক মাস ধরে উত্তোলন করা সম্ভব হচ্ছে না।
মতবিনিময় সভায় টাঙ্গুয়ার হাওর পাড়ের কয়েকজন স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা আইইউসিএনের কাজের আরো স্বচ্ছতা আনার দাবি করে বলেন, ‘আইইউসিএন গত ১০ বছর আগে টাঙ্গুয়ার হাওরের যে পরিবেশ নিয়ে কাজ শুরু করেছিল, এই অবস্থা থেকে উন্নয়ন ঘটাতে পারেনি। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র এখন আরো হুমকির সম্মুখিন, অবস্থা আরো খারাপ হয়েছে’।
আলোচনা সভার অতিথিরা অবশ্য এসব অভিযোগের অনেক কিছুর সঙ্গেই একমত প্রকাশ করে বলেন, ‘পৃথিবীব্যাপীই জলাভূমি এবং জীববৈচিত্র হুমকির মুখে রয়েছে, এই সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সকলকে কাজ করতে হবে’।

  • [১]