- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টাঙ্গুয়ায় অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
টাঙ্গুয়ার হাওরে অতিথি পাখি নিধন ও অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধের বিষয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালিটি সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন।
বক্তব্য্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান
খালেদা বেগম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ^জিত সরকার, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।
বক্তারা অতিথি পাখি নিধনকে না বলি,টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা করি এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে যাওয়ার আহবান জানান।

  • [১]