স্টাফ রিপোর্টার
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসা ঢাকার পর্যটকদের দামী মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকা চুরির অপরাধে দুই চোরকে আটক করে ৬ মাসের কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে টাঙ্গুয়ার হাওরে নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্্েরট একেএম আব্দুল্লাহ বিন রশিদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই চোরকে এই দ-াদেশ প্রদান করেন।
দ-প্রাপ্ত দুই চোর হলো, টাঙ্গুয়ার হাওরপাড়ের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা পশ্চিম পাড়ার মৃত কিতাব আলীর ছেলে মো. তাজুল ইসলাম (২১) ও একই গ্রামের মৃত আলী আকবরের ছেলে সাদ্দাম হোসেন (২৬)। দ-প্রাপ্ত দুই চোরকে শনিবার বিকালে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
স্থানীয় ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার ‘বাংলার অভিযাত্রী’ ট্যুরের ৬ জন পর্যটক টাঙ্গুয়া ভ্রমণে এসেছিলেন।
টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে তারা সীমান্তের ট্যাকেরঘাট এলাকার নৌকা ঘাটে রাত্রিযাপন করেন। রাতে এলাকার লাকমা পশ্চিমপাড়ার দুই চোর তাজুল ও সাদ্দাম পর্যটকদের নৌকা থেকে একটি দামী ক্যামেরা, ২টি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরদিন শনিবার ভোরে পর্যটকরা বিষয়টি টাঙ্গুয়ার হাওরের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগত করেন। সকালেই ওই চোরকে পুলিশ এলাকা থেকে আটক করে এবং খোয়া যাওয়া ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে। পরে আটককৃত দুই চোরকে বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদ- প্রদান করা হয়।
টাঙ্গুয়ার হাওরের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসা ৬ পর্যটকের দামী ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করেছিল ওই দুই চোর। দুই চোরকে আটক করে খোয়া যাওয়া সবকিছুই উদ্ধার করা হয়েছে। আটককৃত দুই চোরকে ৬ মাস করে কারাদ- প্রদান করা হয়েছে।’