তাহিরপুর ও ধর্মপাশা প্রতিনিধি
বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ-আল-ইসলাম জ্যাকব বলেছেন, ‘আমি নদী দেখেছি, আমি সাগর দেখেছি, আমি মহাসাগর দেখেছি, এবার আমার বন্ধু সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের আমন্ত্রণে তার এলাকার হাওর দেখে আমি অভিভূত, আমি আনন্দিত’।
তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকার মতো মোয়াজ্জেম হোসেন রতনের এলাকাও উন্নত। বাংলাদেশে অসংখ্য মেগাপ্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান সরকার প্রতিটি সেক্টরকে লাভজনক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করেছে। টাঙ্গুয়া হাওরসহ দেশের প্রতিটি জলাভূমিকে আমরা সম্পদে রূপান্তরিত করবো। এ অঞ্চলের বালি পাথর দিয়ে সারা দেশের ইমরাত তৈরী হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে অত্যন্ত ¯েœহ করেন। ‘টাঙ্গুয়া হাওরপাড়ে ৭৮ কেটি ৫৯ লক্ষ টাকা ব্যয়ে একটি আন্তর্জাতিক রিসোর্ট তৈরী করা হবে।’
শনিবার দুপুর ২টায় তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরপাড় গোলাবাড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘টাঙ্গুয়া হাওর সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা’ বিষয়ক মতবিনিময় সভা ও উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পৃথকভাবে তিনি এসম কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন ও সাবেক উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক অনুপম রায়ের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইমরান হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর।
এছাড়াও বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বজলু মিয়া, নারী নেত্রী আইরিন বেগম, দলীয় নেতা সেলিম হায়দার, মাসুক মিয়া, রায়হান উদ্দিন রিপন, মতিউর রহমান, বিল্লাল আমিন প্রমুখ।
ধর্মপাশা
পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জেকব বলেছেন, ‘হাওরাঞ্চল অত্যন্ত অবহেলিত। হাওরের মানুষ সংগ্রাম করে মৎস আহরণ করে জীবিকা নির্বাহ করে। মৎস্য আহরণের সময় মৎস্যজীবিদের জন্য কাজের ব্যবস্থা গ্রহণ করা হবে। হাওরের উন্নয়নের জন্য করণীয় সব কিছুই পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে করা হবে। হাওরে পর্যটন শিল্প বিকাশে ৮৭ কোটি টাকা ব্যয়ে একটি রিসোর্ট করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাওরে হিজল করচ গাছ রোপনের জন্য প্রকল্প গ্রহণ করা হবে।’ শনিবার সন্ধ্যায় ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা প্রাঙ্গণে মধ্যনগর থানা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপমন্ত্রী বলেন, ‘মধ্যনগর থানাকে উপজেলা বাস্তবায়ন এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি। এ দাবি বাস্তবায়নের জন্য যা যা করণীয় তা করা হবে।’
মধ্যনগর থানা আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক গিয়াস উদ্দিন নূরীর সভাপতিত্বে ও মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সাধারণ শামীম আহমেদ মুরাদ, মধ্যনগর থানা আওয়ামী লীগের একাংশের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, অমরেশ রায় চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, মধ্যনগর থানা যুবলীগের সহসভাপতি আসাদুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, মধ্যনগর থানা ছাত্রলীগের সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ।