- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টাঙ্গুয়া হাওরপাড়ের দুর্গত মানুষদের দুপুরের খাবার দিয়েছেন জেলা প্রশাসক

তাহিরপুর প্রতিনিধি
টাঙ্গুয়া হাওরপাড়ের বন্যায় দুর্গত মানুষদের দুপুরের খাবার দিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ।
সোমবার তাহিরপুর উপজেলার হাওরপাড়ের বিভিন্ন গ্রাম পরিদর্শন শেষে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যাশ্রয় কেন্দ্রে জয়পুর, গুলাবাড়ি ও ছিলানি তাহিরপুর গ্রামের বন্যাদুর্গত মানুষদের দুপুর বেলা খিচুরি দিয়ে আপ্যায়ন করা হয়। শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ খসরুল আলমের সার্বিক অর্থায়নে রান্না করা খাবার দেয়া হয়।
পরে মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিতদের মধ্যে চাল বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ। এ সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ খসরুল আলম, জনতা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার, জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাদিউজ্জামান প্রমুখ।

  • [১]