তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরের পর্যটন স্পটগুলোতে সরকারি নিষেধ অমান্য করে ঘুরতে আসা পর্যটকবাহী নৌ-যানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রবিবার বিকালে দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের ওয়াস টাওরের নিচে পর্যটকবাহী দুইটি নৌযানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশ সহ উপজেলার পর্যটন কেন্দ্রসমূহ সরকারিভাবে পূর্বেই বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু নিষেধ অমান্য করায় টাঙ্গুয়া হাওরে পর্যটন নৌ-যানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি রক্ষার্থে পর্যটন স্পটসহ উপজেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।