- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টাঙ্গুয়া হাওর সমাজভিত্তিক প্রকল্পের তহবিল হস্তান্তর বিষয়ক মতবিনিময়

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্প (৩য় পর্যায়) সামাজিক তহবিল ব্যবস্থাপনা (এসসিএম)কমিটির  হস্তান্তর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। রবিবার তাহিরপুর উপজেলা গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আইইউসিএন এর আয়োজনে তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার ৪ টি ইউনিয়নের ৭৩ টি গ্রামের ৫ হাজার ৬৩০ জন সুবিধাভোগীদের সঞ্চিত তহবিল হস্তান্তর বিষয়ে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন আইইউসিএন থিমাটিক কো-অর্ডিনেটর মোহাম্মদ আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম, মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, ধর্মপাশা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহান, সিএনআরএস তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, প্রকল্প সমন্বয়কারী ইরা তাওহিদুর রহমান, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদ, উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন, পলাশ আহমেদ,আব্দুস সালাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জীববৈচিত্র সংরক্ষনে জন্য মৎস্যজীবী সদস্যদের বিকল্প কর্মসংস্থানের উদ্দেশ্যে টাঙ্গুয়া হাওরকে ঘিরে যে সামাজিক তহবিল ব্যবস্থাপনা কার্যক্রমের সূচনা হয়েছিল সেই ব্যবস্থাপনা সোসাইটির সদস্যদের ক্রমপুঞ্জিভূত সঞ্চয় লভ্যাংশ সহ ফেরত প্রদান অত্যন্ত জরুরী।

  • [১]