স্টাফ রিপোর্টার, তাহিরপুর
টাঙ্গুয়া হাওর জীববৈচিত্র্য, প্রাকৃতিক মৎস্যসম্পদ ও বনায়নভূমি সংরক্ষণ সহব্যবস্থাপনা কমিটির বার্ষিক সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে টাঙ্গুয়া হাওরপাড়ের ৮২ গ্রামের সুবিধাভোগী জনগণের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
টাঙ্গুয়া হাওর সহব্যবস্থাপনা কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুছ ছত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ উপসহকারী কর্মকর্তা শফিকুল ইসলাম, সিএনআরএস তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, সিলেটের ডাক প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ,সমকাল সাংবাদিক আমিনুল ইসলাম,যায় যায়দিন প্রতিনিধি বাবরুল হাসান বাবলু, টাঙ্গুয়া হাওর সহব্যবস্থাপনা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলী উছমান বাদল প্রমুখ।