- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টানা শ্লোগানে বিরক্ত নেতারা

স্টাফ রিপোর্টার
সম্মেলন শুরুর আগ থেকেই শুরু হয় দলীয় নেতাদের নাম ধরে গলা ফাটানো শ্লোগান।  অমুক ভাই অমুক ভাই…। পাল্টাপাল্টি শ্লোগান দেয়া নিয়ে  মাঠে কয়েকবার উত্তেজনাও সৃষ্টি হয়। সম্মেলন শুরুর পর কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইকে বার বার অনুরোধ করে বলেন, আপনারা কারো নাম ধরে কোন শ্লোগান দিবেন না। আমি হাত জোর করে অনুরোধ করছি। আপনারা যার নামে শ্লোগান দিবেন তার ক্ষতি করবেন। এমনকি শ্লোগানকারীদের তিনি কয়েকবার মঞ্চ থেকে নামিয়ে দেয়ার হুমকিও দেন।
সম্মেলনে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদও সবাইকে কারো নাম ধরে শ্লোগান না দেয়ার অনুরোধ করেন। কিন্তু কোন কাজ হয়নি। কেউ কারো কথা শুনেনি। সম্মেলন শুরুর আগ থেকেই শেষ পর্যন্ত টানা শ্লোগান চলে মঞ্চে ও মঞ্চের আশপাশে। সম্মেলনের সামনে বসা দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এই শ্লোগান দেয়া নিয়ে বিরক্ত বোধ প্রকাশ করেন।

  • [১]