- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টিআইবি’র স্বজন’র মানববন্ধনে বক্তারা- ‘হাওরের মানুষ অসহায়, সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না’

স্টাফ রিপোর্টার
হাওর এলাকার ফসলহারা সকল জেলে-কৃষকদের সরকারি ত্রাণ সহায়তা প্রদান ও চলমান ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন টিআইবির স্বচ্ছতার জন্য নাগরিকের (স্বজন) সদস্যরা। সকাল সাড়ে ১১টায় পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন চলকালে বক্তব্য দেন স্বজনের সমন্বয়কারী রমেন্দ্র কুমার দে,  স্বজন সদস্য ও  জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শীলা রায়, সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি অ্যাডভোকেট নাজনীন বেগম, সনাক সদস্য পরিমল কান্তি দে, যোগে¦শ্বর দাশ, মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান, স্বজন সদস্য অ্যাডভোকেট হেলিনা আক্তার, মো. রাজু আহমেদ, দেওয়া গিয়াস চৌধুরী প্রমুখ।   
বক্তারা বলেন, ‘সুনামগঞ্জের ফসলহারা কৃষক পরিবারের মানুষজন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা তিন লাখ ২৬ হাজার। কিন্তু মাসে ৩০ কেজি চাল ও নগদ ৫০০টাকা দেওয়া হচ্ছে দেড় লাখ পরিবারকে। ত্রাণ সহায়তার বাইরে রয়েছে পৌনে দুই লাখ পরিবার। যে দেড় লাখ পরিবারের মধ্যে ত্রাণ দেওয়া হচ্ছে তাতে অনিয়ম হচ্ছে। তালিকা তৈরিতে স্বজনপ্রীতি হয়েছে। হাওর এলাকায় মানুষেরা এখন চরম অসহায়, দিন দিন মানুষের অভাব বাড়ছে। সরকার প্রথমে যেসব কথা বলছে সেগুলোর বাস্তবায়ন হচ্ছে না। এখন হাওরের অসহায় মানুষের পাশে কেউ নেই।’

  • [১]