স্টাফ রিপোর্টার
২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল কোভিড ১৯ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা, সুলতানা রাজিয়া। বৃহস্পতিবার টিকাদান কার্যক্রম পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা এবং মানুষকে উৎসবমুখর পরিবেশে টিকা নিতে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও তিনি টিকা গ্রহণকারী জনসাধারণের সাথে কথা বলেন। পরবর্তীতে তিনি মুজিব বর্ষের স্মারক বাগান পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের সুনামগঞ্জ তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, সহকারী পরিচালক ডা. মো. মাহবুবুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্তী, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম।
এসময় সেবা তত্ত্বাবধায়ক ও নার্সিং সুপারভাইজার সহ কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
এদিকে টিকা প্রদান কার্যক্রম শুরুর ৫ম দিনে সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ১৫১ জন করোনার টিকা নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক। এ পর্যন্ত টিকা নিয়েছেন ৯ হাজার ৯৭ জন।